সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান রাশিয়ার, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়নি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছে মস্কো। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আন্তর্জাতিক কোনো চুক্তির লঙ্ঘন হয়নি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। 

গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ক্লোরোপিক্রিন ব্যবহার করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে রাসায়নিক অস্ত্র চুক্তি সিডব্লিউসি লঙ্ঘন করেছে মস্কো। এমন অভিযোগের বিষয়ে দিমিত্রি পেসকভ বলেন, সব সময়ের মতো তাদের এবারের অভিযোগও পুরোপুরি ভিত্তিহীন। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা দাবি করেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে দম বন্ধ করার রাসায়নিক ক্লোরোপিক্রিন ব্যবহার করছে ক্রেমলিন। এর ফলে রাশিয়া অস্ত্র ব্যবহার নিয়ে আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করছে বলেও অভিযোগ করা হয়েছে। 

রাসায়নিক অস্ত্র চুক্তিতে রাশিয়াসহ বিশ্বের ১৯৩টি দেশ স্বাক্ষর করেছে। এ চুক্তির অধীনে নতুন রাসায়নিক অস্ত্র তৈরি বা অর্জন নিষিদ্ধ করা হয়েছে। স্বাক্ষর করা দেশগুলো এ চুক্তি মেনে চলছে কিনা, তার ওপর নজরদারি করার জন্য একটি আন্তর্জাতিক সংস্থাও রয়েছে। সংস্থাটির বর্ণনামতে, রাসায়নিক অস্ত্র হলো এমন একটি পদার্থ, যার বিষাক্ত বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে ইচ্ছাকৃত মৃত্যু বা ক্ষতি করতে ব্যবহৃত হয়। 

মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, রাশিয়া সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনের বাহিনীকে সরিয়ে দিতে ক্লোরোপিক্রিন রাসায়নিক এজেন্ট ব্যবহার করছে। এটি একটি তৈলাক্ত পদার্থ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ক্লোরোপিক্রিনের সংস্পর্শে মানুষের ফুসফুস, চোখ ও ত্বকের জ্বালা সৃষ্টি হয়। পাশাপাশি বমি বমি ভাব এবং ডায়রিয়াও হতে পারে। এ রাসায়নিকটি ‘শ্বাসরোধক এজেন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে রাসায়নিক অস্ত্রের ওপর নজরদারি করা আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল ওয়েপনস।
 

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৪,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit