শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী লজ্জার রেকর্ডে পাকিস্তানের নাম রাওয়ালপিন্ডিতে বাথরুমে হাত-পা বাঁধা নারীর মরদেহ, স্বামী ও গৃহকর্মী গ্রেফতার ভারতে এমপির ছেলের গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু নিজের স্বপ্নের পথে পূজা চেরি: ‘অজান্তেই সেই নারী হয়ে উঠছি’ সোমালি জলদস্যুদের হাতে জিম্মি ৬ ভারতীয় নাবিক সমুদ্রে ভারত-জাপানের শক্তিবৃদ্ধি, কৌশলগত চাপে চীন নিজের বিয়ের অনুষ্ঠান থামিয়ে ক্যাটারিং দলের কর্মীদের চিকিৎসা দিলেন ডাক্তার কনে দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ

আগের দিন নিলেন ৩ উইকেট, পরের দিন মৃত্যু ইংলিশ ক্রিকেটারের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০ বছর বয়সে নিভে গেল এক সম্ভাবনাময় ক্রিকেটারের জীবনপ্রদীপ। আগের দিন বুধবার দারুণ বল করেছিলেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার জশ বেকার। ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটের রিজার্ভ দলগুলোকে নিয়ে আয়োজিত সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়ন্সশিপে উস্টারশায়ারের হয়ে ৬৬ রানে ৩ উইকেট শিকার করেছিলেন সমারসেটের বিপক্ষে; কিন্তু পরের দিন বৃহস্পতিবার শোনা গেল বেকারের মৃত্যুর খবর। 

তরুণ এই ক্রিকেটারের মৃত্যুর খবর এক বিবৃতিতে জানিয়েছে উস্টারশায়ার।

বেকারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উস্টারশায়ার। তবে কী কারণে মারা গেছেন তিনি, গোপনীয়তার স্বার্থে বিবৃতিতে তা জানায়নি তারা।

উস্টারশায়ারের প্রধান নির্বাহী ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অ্যাশলি জাইলস বিবৃতিতে বলেছেন, জশের মৃত্যুর খবর আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়েছে। জশ দলে একজন সতীর্থের চেয়েও বেশি কিছু ছিল। আমাদের ক্রিকেট পরিবারের অবিচ্ছেদ্য অংশ ছিল সে। আমরা তাকে মিস করব। জশের পরিবার ও বন্ধু-বান্ধবের জন্য আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল।

২০২১ সালে মাত্র ১৭ বছর বয়সে উস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হন বেকার। এরপর ক্লাবটির হয়ে ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি। এসব ম্যাচে ২২ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। এছাড়া ২৫ ওয়ানডে ম্যাচে নেন ২৭ উইকেট।

এছাড়া ২০২১ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়েও খেলেছেন বেকার। তবে সেই ক্যারিয়ারটা দীর্ঘ করতে পারলেন না তিনি। মাত্র দুটি ওয়ানডেতেই শেষ হয়ে গেছে জাতীয় দলের জার্সিতে বেকারের খেলা।
 

 

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit