বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আখাউড়ায় ছেলের কবরের বেড়া দিতে গিয়ে অসুস্থ হয়ে বাবার মৃত্যু 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৪০ Time View

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের কবরের বেড়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাদেকুর রহমান ভূইয়া (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার (০৩ মে) দুপুরের দিকে উপজেলার আনোয়ারপুর গ্রামে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাদেকুর রহমান ওই এলাকার মলাই উদ্দিন ভূইয়ার ছেলে।সাদেকুর রহমান ভূইয়ার চাচাতো ভাই আবু সাঈদ ভূইয়া জানান, সাদেকুর রহমান ভূইয়া দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। বড় ছেলে সৌদি আরব প্রবাসী, একমাত্র মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। ছোট ছেলে শাহাদাৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পড়াশোনা করতেন।

শাহাদাৎ তার মাকে নিয়ে জেলা শহরে ভাড়া বাসায় বসবাস করতো। সম্প্রতি ছোট ছেলে শাহাদাতকে মোটরসাইকেল কিনে দেন সাদেকুর রহমান। গত সোমবার ২৯ এপ্রিল দুই বন্ধু সহ তেল আনতে গিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘরে ট্রাকের চাপায় শাহাদাৎ হোসেন মারা যান।  পরে তাকে গ্রামের বাড়ি আখাউড়ার আনোয়ারপুর গ্রামে দাফন করা হয়। আজ শুক্রবার ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন সাদেকুর রহমান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আখাউড়া উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. রাসেল মিয়া বলেন, ছেলের মৃত্যুর কয়েকদিন পর বাবার মৃত্যু খুব দু:খজনক। বাদ মাগরিব জানাজা শেষে উনার মরদেহ দাফন করা হবে। ছেলে মৃত্যুর মাত্র ৪দিন পর বাবার মৃত্যুতে গ্রামে শোকের ছায়ায় নেমে এসেছে।

 

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit