সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

পাঁচ বছর পর সাকিবের ব্যাটে সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : অপেক্ষাটা লম্বাই হচ্ছিল কেবল। বাড়ছিল হতাশাও। লিস্ট-এ ক্রিকেটে সাকিব আল হাসানের সর্বশেষ সেঞ্চুরির প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছিল। ২০১৯ সালের জুনে ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন এই অলরাউন্ডার।  

প্রায় পাঁচ বছর পর আবারও তিন অঙ্কের ছোঁয়া পেয়েছন সাকিব। শুক্রবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি। এদিন ৪৩ বলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। পরে ৮ চার ও ৭টি ছক্কায় ৭৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।  

নিজের সবশেষ সেঞ্চুরি পাওয়ার আগে ৫৭ লিস্ট ‘এ’ ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি সাকিব। সবমিলিয়ে এবার লিস্ট ‘এ’ ক্রিকেটের দশম শতক পেয়েছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৯ চার ও ৭ ছক্কায় ৭৯ বলে ১০৭ রান করে আব্দুল গাফফার সাকলাইনের বলে ক্যাচ দিয়ে আউট হন এই অলরাউন্ডার।  

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৪,/দুপুর ২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit