বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৩৬ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) : শেরপুরে মহান মে দিবস পালিত হয়েছে। ১লা মে বুধবার সকাল থেকেই শ্রমিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী দিবসটি পালন করে। সকাল ৮.৩০ মিটিটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া পূর্ব জেলা শাখার বিশাল র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রেড ইউনিয়ন সাম্পাদক আবু রায়হান রবির সঞ্চালনায় বক্তব্য দেন শেরপুর উপজেলা ট্রেড ইউনিয়ন এর উপদেষ্টা শফিকুল ইসলাম, আ: রাজ্জাক, অনুষ্ঠানে প্রাধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি মোঃ নুরুল হুদা।

র‌্যালীতে যে সকল ট্রেড উপস্থিত ছিল তার মধ্যে অন্যতম শেরপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন, শেরপুর উপজেলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়ন, শেরপুর উপজেলা মৎস শ্রমিক ইউনিয়ন , শরপুর উপজেলা নার্সারী শ্রমিক ইউনিয়ন, শেরপুর উপজেলা তাত শ্রমিক ইউনিয়ন , শেরপুর উপজেলা চাতাল শ্রমিক ইউনিয়ন, শেরপুর উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়ন, খানপুর ইউনিয়ন লেবার শ্রমিক ইউনিয়ন, শেরপুর উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ন।

অপরদিকে সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ শেরপুর উপজেলা শাখান উদ্যোগে কার্যালয়ের সামনে জাতীয় ও সঠগনের পতাকা উত্তোল শেষে বর্ণাঢ্য র‌্যালি করা হয় শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্সিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কামাল শেখ, শেরপুর উপজেলা শহর ব্যাটারী চালিত ইজিবাইক মালিক সমিতির সভাপতি খাজা, শেরপুর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি টিটু, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, শহর শ্রমিক লীগ নেতা কারিমুল ইসলাম, আরিফ, ফারুক, ফারুক, বায়জিদ, সোহান প্রমুখ।

সকাল ১০টায় বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নে সভাপতি আরিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কার্যকরী সভাপতি কামাল সখ, সেলিম, আব্দুল মোমিন সহ অন্যন্য নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এরপর শেরপুর ধুনট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শওকত খন্দকার, রাজু মোল্লা, জানে আলম মিন্টু, আলামিন, আব্দুল কাদের সহ সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য ১৮৮৬ সালের এদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই সময়ে আন্দোলনরত শ্রমিকদের ঘিরে থাকা পুলিশের প্রতি অজ্ঞাতনামা কেউ বোমা নিক্ষেপ করলে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালায়। এতে ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। ওইদিন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিশ্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ শিকাগোর হে মার্কেটে দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। তবে দিবস পালনের সিদ্ধান্ত হয় আরও পরে। ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে। ১৮৯১ সালে আন্তর্জাতিক কংগ্রেসে এ প্রস্তাব গৃহীত হয়। এরপর ১৮৯৪ সালে মে দিবসের দাঙ্গার ঘটনা ঘটে।

এরই ধারবাহিকতায় ১০০ বছর পর ১৯০৪ সালে আমস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এ উপলক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয়। ওই প্রস্তাবে বিশ্বজুড়ে সব শ্রমিক সংগঠন ১ মে ‘বাধ্যতামূলকভাবে কাজ না করার’ সিদ্ধান্ত নেন। এরপর থেকে সারা বিশ্বে দিনটি ‘মে দিবস’ হিসাবে পালিত হয়ে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit