বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

আইপিএলের শেষ ম্যাচে মাইলফলকের সামনে মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের চলতি আইপিএলটা কেটেছে দারুণ। প্রথম ম্যাচেই চার উইকেট তুলে নিয়ে জানান দিয়েছিলেন নিজের দাপট। এরপর প্রতি ম্যাচেই উইকেট শিকার করতে থেকে নিজের দখলে রেখেছেন পার্পল ক্যাপটিও। আজ এবারের আইপিএলে নিজের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। শুরুটা যেমন দুর্দান্ত করেছিলেন ঠিক তেমনি শেষটাও রাঙিয়ে যেতে চান তিনি। আজকের ম্যাচেই বিশেষ এক মাইলফলক হাতছানি দিচ্ছে তাকে।

৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহর সঙ্গে যৌথভাবে এবারের আইপিএলে উইকেট শিকারীর শীর্ষে আছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বুমরাহ ১৪ উইকেট পেলেও ম্যাচ খেলেছেন মুস্তাফিজের চেয়ে দুটো বেশি। আজ মুস্তাফিজ তাই সুযোগ পাচ্ছেন অবশেষে পার্পল ক্যাপটা বুমরাহর কাছ থেকে ছিনিয়ে একান্ত নিজের করে নেওয়ার। মুস্তাফিজের সামনে আজ একটা ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার সুযোগও আছে। আইপিএলে নিজের সেরা মৌসুম কাটিয়েছিলেন তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১৬ ম্যাচে ১৭ উইকেট শিকার করছিলেন যা এখন পর্যন্ত আইপিএলে সেরা হয়ে আছে তার জন্য।

আইপিএলের ২০২৪ সালের চলতি আসরকে নিজের ক্যারিয়ার সেরা বানিয়ে ফেলতে মুস্তাফিজের আজ চাই ৪ উইকেট। তাতেই নিজের গড়া রেকর্ডই টপকে যেতে পারবেন তিনি। মুস্তাফিজের জন্য ভালো খবর হচ্ছে, আজকের ম্যাচটা হবে চেন্নাইয়ের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই মৌসুমে ৫ ম্যাচ খেলে তিনি নিয়েছেন মোট ১১ উইকেট। সবশেষ ম্যাচেও নিয়েছেন দুই উইকেট।

আইপিএলের শুরুটা করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে দুর্দান্তভাবে। ঠিক তেমন কিছুই আজ করে ফেলতে পারলেই মুস্তাফিজ হয়ে যাবেন এবারের আইপিএলে সেরাদের সেরা।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit