মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ডোমারে ক্বিরাত, হামদ্-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে স্টেশন পাড়া যুব সমাজ আয়োজিত ৩দিন ব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্বিরাত, হামদ্-নাত প্রতিযোগিতার সমাপনি দিবসে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রেলস্টেশন মাঠে সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে শিক্ষক নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার সফল মেয়র জননেতা আলহাজ¦ মনছুরুল ইসলাম দানু।

বিশেষ অতিথি হিসাবে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শমশের আলী, ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি আলহাজ¦ মাহমুদ বীন আলম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, ডোমার ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুদ্দিন হোসাইনী সুফি, মাওঃ কামরুল ইসলাম আরেফী, বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হক, পৌর কাউন্সিলর দেলাওয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে ক্বিরাত, হামদ্-নাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সেরা ১০জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এ ছাড়াও সকল অংশগ্রহনকারী প্রতিযোগিদের বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের সৌজন্যে সম্মাননা স্বারক প্রদান করেন। পরে স্থানীয় ইত্তেহাদ শিল্পী গোষ্ঠির পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit