বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পদ্মায় জেলের জালে ২৫ কেজির কাতল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনার মোহনায় ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। সোমবার সকাল ৮টার দিকে যমুনা নদীর আলোকদিয়া চরের পাশে দৌলতদিয়া ইউনিয়নের জেলে মাজেদ শেখ ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে।

মাজেদ শেখ মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। সেখানে প্রকাশ্য ডাকে মাছটি বিক্রি করা হয়। নিলামে ফেরিঘাট এলাকায় বেশ কয়েকজন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। নিলামে সুমাইয়া মৎস্য আড়তের মালিক মো. সোহেল মোল্লা মাছটি ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৯৭৫ টাকায় ক্রয় করেন।

জেলে মাজেদ শেখ বলেন, গত তিন দিন ধরে একটি বড় নৌকা নিয়ে পদ্মা-যমুনা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলছি। তিন দিনে বড় কোনো মাছ পাইনি। সোমবার সকালে জালে বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। তিন দিনে তার মাছ ধরার জন্য ৭ হাজার টাকা খরচ হয়েছে। বড় আকারের মাছটি পেয়ে খুশি মাজেদ ও তার সহযোগীরা।

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, প্রকাশ্য নিলামে মাছটি ক্রয় করা হয়েছে। সামান্য লাভে মাছটি বিক্রি করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, এখন পদ্মা-যমুনায় বড় আকারের মাছ ধরা পড়বে। পদ্মার মাছ অনেক সুস্বাদু। তাই এই মাছের দাম ও চাহিদা অনেক বেশি।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৪/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit