শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

‘আমি নিজে ডেকে ছেলেকে খুনিদের হাতে তুলে দিয়েছি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জে কাজী আবিদুর রহমান মাহিন (১৮) নামের এক মাদরাসা ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় এ হত্যাকাণ্ড ঘটে।

মাহিন উপজেলার নিজগাঁও গ্রামে কাজী আব্দুল মতিনের ছেলে। তিনি এবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঈদের দিন রাত ৮টায় দুই যুবক মাহিনের বাড়ি এসে তাকে ডেকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশে দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারপিট করে ফেলে যায়। পরে পথচারীরা মাহিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছেলেকে হারিয়ে সারাক্ষন বিলাপ করছেন মাহিনের মা রোকেয়া বেগম। তিনি বলেন, মাহিন ঈদের আগের দিন ফুটপাতের দোকান থেকে তিনটি পুরাতন পাঞ্জাবি কিনেছিলেন। সেগুলোর একটিও পরতে পারেননি। ‘আমি নিজে ডেকে আমার ছেলেকে খুনিদের হাতে তুলে দিলাম’ বলে রোকেয়া খাতুন বারবার মুর্ছা যাচ্ছিলেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম দাশ। তিনি জানান, মাহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের তৎপরতা চালানো হচ্ছে।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit