বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বুয়েটে ছাত্র রাজনীতি চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের মানববন্ধন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২১৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মৌলবাদী গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার মানববন্ধন করেছে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার  সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে কলেজ শাখা ছাত্রলীগ এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। কলেজ শাখার সভাপতি জুবায়ের মাহমুদ খান শ্রাবণের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আরাফাত হাসান, জেলা ছাত্রলীগ নেতা উৎস, কলেজ ছাত্রলীগ নেতা রাব্বি রায়হান, ইয়াদুল হাসান, কাজী মেহেদী, জুয়েল রানা, তাজিম, শাহিদুল প্রমুখ। এ সময় বক্তারা বুয়েটে ছাত্ররাজনীতি চালুর দাবি জানান এবং এ ইস্যুতে কেন্দ্রীয় যে কোন নির্দেশনা পালনে মাঠে থাকার ঘোষণা দেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit