সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা দূর হলো আ.লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী ছয় বছরে যেভাবে ১৩ থেকে ৪১ কোটি টাকা সম্পত্তির মালিক সারা বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে

সার্ভারে ত্রুটি, আখাউড়া দিয়ে যাত্রী নিতে পারছে না ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২১০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী নিতে পারছে না ভারত। ওপারের আগরতলা স্থলবন্দরে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার সকাল সোয়া আটটা থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিমানের টিকিটধারী যাত্রীদেরকে ভারতে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় আখাউড়া স্থলবন্দরে ১০০ এর মতো যাত্রী আটকা পড়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক দেওয়ান মোরশেদুল হক জানান, সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়- যেন আর যাত্রী না পাঠানো হয়।সেখানকার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তিনি জানান, হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে কতক্ষণ নাগাদ যাত্রী পারাপার স্বাভাবিক হবে- সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে বিশেষ ব্যবস্থায় যাদের বিমানের টিকিট আছে অর্থাৎ খুব কম সময় আছে বিমানের উঠার তাদেরকে পাঠানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন। গত মাসে আখাউড়া স্থলবন্দরের সার্ভারে ত্রুটি দেখা দিলে যাত্রী পারাপার বন্ধ থাকে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৪/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit