শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মামলার ৬ঘন্টার পর  চুরি হয়ে যাওয়া চোরাই ল্যাপটপ ও মোবাইল উদ্ধার, মূলহোতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে মামলার ৬ঘন্টার পর  চুরি হয়ে যাওয়া ল্যাপটপ ও মোবাইলসহ চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে  জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর প্রেস ব্রিফিংয়ে  জানান, গত ৩০ মার্চ রাতে সুকৌশলে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ল্যাপটপ ও ৪টি এন্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যায়। পরে ১ এপ্রিল ভুক্তভোগী রুমি চাকমা বাদী হয়ে থানায় অভিযোগ করলে অভিযানে নামে পুলিশ।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোর রাতে খাগড়াছড়ি থানার ৩নং পৌর ওয়ার্ডের মুসলিম পাড়ার বঙ্গবন্ধু চত্বর থেকে ল্যাপটপ ও মোবাইলসহ মো. সাব্বির মিয়াকে (১৮) গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে  আসামী মোঃ সাব্বির মিয়া (১৮) অত্র মামলার ঘটনার দায় স্বীকার করে এবং ইতিপূর্বেও বিভিন্ন স্থানে বিভিন্ন সময় উক্তরূপ ঘটনা ঘটিয়েছে মর্মে   জানায়। মামলা তদন্ত অব্যাহত রয়েছে। 
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)জানান,খাগড়াছড়ি সদর থানা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও চোরাইকৃত মালামাল সহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে অনুরূপ যে কোন অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit