শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বিএনপিকে আগামীতে দূরবীক্ষণ দিয়েও খুঁজে পাওয়া যাবে না: নাছিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ বেপরোয়া হয়ে উঠেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের কঠোর সমলোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আওমায়ী লীগের নেতাকর্মীদের গালিগালাজ করায় বিএনপি রসাতলে যাচ্ছে, আগামীতে বিএনপিকে দূরবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

সোমবার (১ এপ্রিল) সকালে মাদারীপুরের কুকরাইল এলাকায় নিজ বাসভবনে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ১৭ কোটি মানুষের প্রিয় দল আওয়ামী লীগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ব পুরুষরা পাকিস্তানিদের দালাল ছিল। তারা স্বাধীনতাবিরোধী আলবদরের দালাল ছিল, এটা প্রমাণিত। সেই সাম্প্রদায়িক রাজনীতি, বিএনপি এখনো সমর্থন করে। সেই স্বৈরাচার রাজনীতিকে বিএনপি বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেটা কোনদিনই বাস্তবায়ন হবে না।

ঢাকা-১০ আসনের এ সংসদ সদস্য বলেন, বিএনপি বিদেশি প্রভুদের কাছে আত্মসমার্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চেয়েছিল। দেশের মানুষের প্রতি সম্মানবোধের জায়গাটি ভুলে গিয়ে রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে দেউলিয়া হয়ে বিদেশিদের কাছে নালিশ করেছে। কোন কোন বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলনের নামে নাটক করেছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে।

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি বজলুর রহমান মন্টু খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit