শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিএসিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : দেশে উচ্চশিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-কে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (১ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে প্রত্যয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের কোন বিকল্প নেই . . . উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলো যাতে এগিয়ে আসে সে ব্যাপারে কাউন্সিলকে পদক্ষেপ নিতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, জ্ঞান-বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে বিশ্ব পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তিনি শিক্ষার্থীদের পরিবর্তিত পরিস্থিতির উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের ওপর জোর দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- ইসতিয়াক আহমেদ, অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম ও অধ্যাপক ড. এসএম কবির ও সচিব অধ্যাপক এ কে এম মনিরুল ইসলাম।

এছাড়া তারা উচ্চ শিক্ষার মান উন্নয়নে কাউন্সিল গৃহীত নানা পদক্ষেপসহ তাদের সার্বিক কার্যক্রম তুলে ধরেন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বাংলাদেশ প্রত্যয়ন পরিষদ) একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা- যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক প্রোগ্রাম প্রদানকারী সত্তাদের স্বীকৃতি প্রদান এবং মান নিশ্চিতকরণের দায়িত্ব পালন করে থাকে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit