শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি গ্রায়েম পোলক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : গত শুক্রবার (২৯ মার্চ) গ্রায়েম পোলককে হাসপাতালে দেখতে গিয়েছিলেন হ্যানলি। তিনি বলেন, গ্রায়েমের স্ট্রোক–পরবর্তী জটিলতা তেমন বেশি নেই। তিনি হাত-পা নাড়াচাড়া করতে পারছেন, মানুষের কথাবার্তাও বুঝতে পারছেন। তবে তিনি এটাও জানিয়েছেন, পোলকের দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা কম।

গত ২৭ ফেব্রুয়ারি ৮০ বছরে পা দেন গ্রায়েম পোলক। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন ধরা হয় তাকে। তার ভাই পিটার পোলকও ছিলেন একজন দুর্দান্ত ক্রিকেটার। আর পিটার পোলকের ছেলে শন পোলককে তো বর্তমান যুগের সকলেই চেনে।

দক্ষিণ আফ্রিকা নির্বাসনে যাওয়ার আগে গ্রায়েম পোলক ২৩টি টেস্ট খেলেছেন। যেখানে ৬০.৯৭ গড়ে তার রান ২২৫৬। আছে ৭ সেঞ্চুরিও। তার সর্বোচ্চ টেস্ট ইনিংস ২৭৪। ১৯৯৯ সাল পর্যন্ত এটিই ছিল টেস্টে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। 

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit