বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

ঈদের আগে প্রবাসী আয়ে ভাটা

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : ঈদের আগে অন্যান্য বছর প্রবাসী আয়ে সুবাতাস বইলেও এবার ঘটেছে উল্টো চিত্র। কমে গেছে রেমিট্যান্স প্রবাহ। সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সদ্যবিদায়ী মার্চে বৈধপথে প্রায় দুই বিলিয়ন (১ দশমিক ৯৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার (প্রতি এক ডলার সমান ১১০ টাকা ধরে) পরিমাণ প্রায় ২১ হাজার ৯৬৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী— আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২৩ শতাংশ কমে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে প্রবাসী আয়।

সাধারণত ঈদকে উপলক্ষে করে রেমিট্যান্স প্রবাহ বাড়ে, কিন্তু এ বছর ঈদের আগের মাস মার্চে প্রবাসী আয় কমেছে। এর কারণ হিসেবে অবৈধ চ্যানেল বা হুন্ডিকেই দুষছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চে যে রেমিট্যান্স এসেছে তা আগের মাসের তুলনায় ৭ দশমিক ৭১ শতাংশ কম। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চে বৈধ চ্যানেলের মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার এসেছে। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ কোটি ১৭ লাখ ৭০ হাজার ডলার বা ২ হাজার ৮৭৯ কোটি টাকা। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৫২ লাখ ৭ হাজার মার্কিন ডলার বা ৩৮৭ কোটি টাকার বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২৩ থেকে ২৯ মার্চ দেশে এসেছে ৪০ কোটি ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। মার্চের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। ৯ থেকে ১৫ মার্চ দেশে এসেছে ৫০ কোটি ৬০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এছাড়া ১ থেকে ৮ মার্চ এসেছে ৫১ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার। আর গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা চলতি অর্থবছরে সর্বোচ্চ।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit