বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

শার্শায় ৩৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১৬ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ আয়না মতি (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে ৩১ মার্চ রবিবার দিনগত ভোর রাতে শার্শার হরিনাপোতা গ্রামে। আটক আয়না মতি লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী।

শার্শা থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাদকের বড় চালান লক্ষপুর এলাকায় আসছে। এমন খবরের শার্শা থানার অফিসার ইন চার্জ মনিরুজ্জামানের নির্দেশে পুলিশের একটি টহলদল রবিবার দিনগত ভোর রাতে লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামে দুটি অভিযান চালায়।

এ সময় পুলিশ আয়না মতি নামে একজনকে সন্দেহ জনক ভাবে আটক করে। এ সময় আটক ব্যাক্তির বসত বাড়ির গোয়াল ঘরের ভিতরে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে। এরপর পুলিশ মুনছুর আলীর বাড়ির পিছনে বাথরুমের সেপ্টিট্রাংক এর ভিতরে বিশেষ ভাবে লুকানো অবস্থায় আরও ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মুনছুর আলী পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানানগোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি বলেন এ ব্যাপারে মাদক আইনে শার্শা থানায় মামলা হয়েছে। আটক ব্যাক্তিকে যশোর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit