মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

দেবীগঞ্জে সোনাহার সরকার পাড়া প্রিমিয়াম লীগ ক্রিকেট টুর্ণামেন্টের অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে সোনাহার সরকার পাড়া প্রিমিয়াম লীগ ২০২৪ ক্রিকেট টুর্ণামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) বিকালে উপজেলার সোনাহার মহাবিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু।

ধারাভার্ষকার ছলেমান আলীর সঞ্চালনায় দেবীগঞ্জ সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজাজাক দুলাল এর সভাপতিত্বে অতিথি হিসাবে সোনাহার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম, অধিনায়ক মাহাবুল ইসলাম, লিমন ইসলাম, সংগঠক নাজমুল আলম, আতিকুর রহমান, সাইফুল ইসলাম, মজিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

উক্ত টুর্ণামেন্ট মা ডিজিটাল স্কেল এবং আলোকিত সরকার পাড়া টিম অংশ গ্রহন করেন। ১শত ৩ রানের টার্গেট নিয়ে ৮ উইকেটে ১শত ৫ রান করে মা ডিজিটাল স্কেল টিম ম্যান অব দ্যা ম্যাচ শিরোপা লাভ করেন। শেষে সেরা খেলোয়ার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit