রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। বলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে চিকিৎসকরা জানাবেন।’

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সকালে কথা হয়েছে। তিনি জানিয়েছেন- মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসন সিসিইউতে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন।’এদিকে, হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুর ২টার দিকে তারা এভার কেয়ার হাসপাতালকে খালেদা জিয়াকে দেখতে যান। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থান নিয়ে কথা বলেন। এর আগে, গত শনিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, সেদিন দিবাগত রাত ৩টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit