শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

স্থানীয় নির্বাচনে গণতন্ত্রের বিজয়ে প্রশংসা এরদোগানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। নির্বাচনের পর আজ সোমবার রাজধানী আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরের বাইরে তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবারের স্থানীয় নির্বাচনকে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন। এ সময় তাদের সমর্থন এবং দেশে গণতন্ত্রের প্রসারের জন্য ধন্যবাদ জানান তিনি।

সমর্থকদের উদ্দেশ্যে এরদোগান বলেন, ‘কোনো বাধার সম্মুখীন না হয়েই জাতি ব্যালটে নিজেদের ইচ্ছা প্রদর্শন করেছে। এটি তুর্কি গণতন্ত্রের জন্য একটি বড় বিজয়। ‘

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা আমাদের গণতন্ত্রের জন্য উপযুক্ত পরিপক্বতার সঙ্গে ৩১ মার্চের নির্বাচন শেষ করেছি। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। ‘

তবে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা তুরস্কের পূর্ব ও দক্ষিণ-পূর্বে বসবাসরত নাগরিকদের ওপর চাপ ও অপমান করার কাজে জড়িত ছিল বলে উল্লেখ করেছেন তিনি। 

এরদোগান আরও বলেন, ‘আমাদের নাগরিকদের সাধারণ জ্ঞানের জন্য ধন্যবাদ। তুরস্কের গণতন্ত্র আবার তার পরিপক্বতা প্রমাণ করেছে। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এবং মানুষ ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের কথা জানিয়েছে।’

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit