বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিয়েতে শ্যালিকাদের খুশি করতে কত টাকা দিয়েছিলেন রণবীর?

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : ২০২২ সালের এপ্রিল মাসে সাত পাকে বাঁধা পড়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। যদিও তার আগে প্রায় পাঁচ বছরের প্রেম। ২০১৮ সালে আলিয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন রণবীর। করোনাকালের আগে বিয়ের ইঙ্গিতও দেন। কিন্তু কোভিড, ঋষি কাপুরের মৃত্যু—একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক।

তবে বিয়েটা সেরেছিলেন একেবারে ঘরোয়াভাবে। ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নয়, বরং যে ফ্ল্যাটে তারা একত্রবাস শুরু করেছিলেন, সেখানেই সাত পাক ঘোরেন তারা। নিমন্ত্রিত ছিলেন হাতেগোনা কয়েকজন। রণবীরের তরফে কাপুর পরিবার। আলিয়ার তরফে তার বাবা-মা ও দুই দিদি। এ ছাড়া ছিলেন আলিয়ার পাঁচ ঘনিষ্ঠ বান্ধবী। বাড়িতে হলেও যথাযথ আচার মেনেই হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। 

গায়েহলুদ, মেহেন্দি, সিঁদুরদান ও জুতা চুরি— বাদ যায়নি কিছুই। আর সেখানেই শ্যালিকাদের আবদার রাখতে গ্যাঁটের কড়ি কত খরচ হয় রণবীরের?

সম্প্রতি মা ও দিদিকে সঙ্গে নিয়ে কপিল শর্মার নতুন শোয়ে আসেন তিনি। সেখানেই নিজের বিয়ের এই গোপন কথা ফাঁস করেন অভিনেতা। আসলে রণবীর-আলিয়ার বিয়ের আয়োজনে তেমন রোশনাই না থাকায় বেশ কিছু উড়ো প্রশ্নও ভেসে বেড়িয়েছিল সেই সময়। সেগুলোর মধ্যে একটি হলো— রণবীর তার শ্যালিকাদের জুতা চুরি বাবদ কয়েক কোটি টাকা দিয়েছিলেন? তবে সেটি একেবারেই সত্যি নয় বলেই জানান অভিনেতার মা নীতু কাপুর।

 মায়ের কথা রেশ ধরেই রণবীর বলেন, ‘আলিয়ার বান্ধবীরা বেশ কয়েক লাখ টাকা চেয়েছিল, শেষে কয়েক হাজার দিয়ে ঠেকিয়েছি।’

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit