বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

ভৈরবে নৌকাডুবির ১৯ ঘণ্টা পর দু’জনের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ভৈরবে নৌকা ডুবির ১৯ ঘণ্টা পর দু’জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার দুপুর একটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে তারা হলেন-নিখোঁজ পুলিশ কনস্টেবল সোহেল রানার স্ত্রী মৌসুমী (২৫) ও মেয়ে মাহমুদা (৭)। পুলিশ কনস্টেবল সোহেল রানাসহ এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে ডুবুরিদল দ্বিতীয় দফায় অভিযান শুরু করে। দুপুর একটার দিকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় তলিয়ে যাওয়া নৌকাটিও শনাক্ত করা গেছে। নিখোঁজদের উদ্ধারে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌ থানা পুলিশ কাজ করছে।

এখনো নিখোঁজ যাত্রীরা হলেন, ভৈরব হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৫) ও ছেলে রাইসুল (৫), ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকার ঝন্টু দের স্ত্রী রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্যা (১২) ও ভগ্নিপতি বেলন দে (৩৮) ও নরসিংদীর রায়পুরা এলাকার কলেজ শিক্ষার্থী আনিকা আক্তার (১৮)। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ঘটনার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ভৈরব পৌরসভার কমলপুর এলাকার সুবর্ণা বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit