বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পানির নিচে বুর্জ খলিফার চেয়েও তিনগুণ উঁচু পর্বত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুর্জ খলিফা। বিস্ময়কর এক আকাশচুম্বী ভবন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এ ভবনটি উচ্চতার জন্য পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসাবে বিখ্যাত। তবে এবার এ উচ্চতাকে হারিয়ে দিয়েছে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। 

সাম্প্রতিক এক আবিষ্কারের অংশ হিসাবে মধ্য আমেরিকার বিজ্ঞানীরা পানির নিচে অন্তত চারটি নতুন পর্বত খুঁজে পেয়েছেন। যেগুলো বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চেয়েও উঁচু। ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিজ্ঞানীরা যে পর্বতগুলো আবিষ্কার করেছেন সেগুলোর আকার প্রায় ১ হাজার ৫৯১ কিলোমিটার থেকে প্রায় ২ হাজার ৬৮১ কিলোমিটার পর্যন্ত, যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উচ্চতার তিনগুণ বেশি। 

রোববার টাইমস নাওয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে শ্মিট ওশান ইনস্টিটিউটের (মার্কিন সমুদ্রবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান) গবেষকরা গুয়াতেমালার উপকূলে সমুদ্রের বেড ম্যাপ করার সময় পর্বতগুলো আবিষ্কার করেন। 

চারটি পর্বতের মধ্যে সবচেয়ে উঁচু পর্বতটির উচ্চতা ২.৫ কিলোমিটারেরও বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি প্রায় সাড়ে চারশ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। 

প্রতিবেদনে বলা হয়েছে, গ্র্যাভিটি অ্যানোমেলিস পদ্ধতি ব্যবহার করে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করছেন বিজ্ঞানীরা। কারণ সমুদ্রতলের আকৃতির পরিবর্তনগুলো সমুদ্রের উপরিভাগে সামান্য পরিবর্তন ঘটায়। পানির নিচে একটি গভীর এলাকা কিংবা একটি পর্বত পানির উপরিভাগে তারতম্যের সৃষ্টি করে। গবেষকদের একজন জন ফুলমার বলেছেন, আমরা সৌভাগ্যবান যে স্যাটেলাইট অলটাইমেট্রি ডেটাতে এই মাধ্যাকর্ষণ অসঙ্গতিগুলো ব্যবহার করে একটি সুবিধাবাদী ম্যাপিং রুট পরিকল্পনা করতে সক্ষম হয়েছি। 

এর আগে গত বছরের নভেম্বরে গুয়াতেমালা উপকূলে ১ হাজার ৬০০ মিটার উঁচু আরও একটি পর্বত খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। শ্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এখন পর্যন্ত সমুদ্রতলের ১৫ লাখ বর্গকিলোমিটার এলাকা জরিপ করেছেন। ওই অঞ্চলগুলোতে ২৯টি পাহাড়, পর্বত এবং গভীর খাদ শনাক্ত করেছেন। পানির নিচের এই জরিপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কারণ পানির নিচের খাদগুলো প্রায় সময়ই গভীর সমুদ্রের প্রবাল প্রাচীর এবং জলজ বনের সৃষ্টি করে। এই অঞ্চলগুলো জলজ প্রাণীদের খাদ্যেরও নিরাপদ আশ্রয়ের স্থান।

কিউএনবি/অনিমা/০৩ মার্চ ২০২৪/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit