শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

ফেরা হলো না রাহুলের, ধর্মশালা টেস্টে বুমরাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এরইমধ্যে জিতে নিয়েছে ভারত। সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকরা এগিয়ে ৩-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ আগামী ৭ মার্চ, ধর্মশালায়। যেই টেস্টে ফেরার কথা ছিল সিরিজের প্রথম টেস্টের পর চোটে ছিটকে যাওয়া লোকেশ রাহুলের। তবে শেষ পর্যন্ত ফেরা হচ্ছে না রাহুলের। তবে রাহুল না ফিরলেও শেষ টেস্টের দলে ফেরানো হয়েছে জাসপ্রিত বুমরাহকে।

বৃহস্পতিবার ধর্মশালা টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখান থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। রাজ্য দল তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলতে দল থেকে মুক্তি দেওয়া হয়েছে তাকে। তবে আগের টেস্টে বিশ্রামে থাকলেও সিরিজের শেষ টেস্টে ফেরানো হয়েছে বুমরাহকে।

চোটের কারণে এই সিরিজে আর রাহুলের না ফেরার ব্যাপারে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাহুল তার কোয়াড্রিসেপ-টেন্ডন ইনজুরির বিষয়ে লন্ডনে ডাক্তারদের সাথে পরামর্শ করেছেন যার ফলে সিরিজের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন। বিসিসিআই মেডিকেল টিম তাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং তার সমস্যাটির আরও পরিচালনার জন্য লন্ডনে বিশেষজ্ঞদের সাথে সমন্বয় করছে।

ধর্মশালা টেস্টের জন্য ভারতের স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ

 

 

কিউএনবি/আয়শা/২৯.০২.২০২৪/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit