মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন হার্দিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর নিজ দেশে বিশ্বকাপ চলাকালীন পায়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। গত প্রায় দুই মাস ধরে নিজের ফিটনেস ও ফর্ম ফিরে পাওয়ার জন্য অনুশীলন চালিয়ে যাচ্ছেন। অবশেষে ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপের মাধ্যমে আবারও মাঠে দেখা যাবে সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।

পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার পর তিন সপ্তাহ আগে বরোদায় তিনি পুনরায় প্রশিক্ষণ শুরু করেন। গত সপ্তাহে আলুরে ন্যাশনাল ক্রিকেট একাডেমী (এনসিএ) আয়োজিত তিনটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টিতে ঋষভ পন্তের সঙ্গে তিনি মাঠে নেমেছিলেন। সেই ম্যাচগুলোয় ব্যাটিং ও বোলিং করেছেন এবং ঠিক তার পরেই ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেলার জন্য বোর্ডের পক্ষ থেকে অনাপত্তিপত্র পান।

২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক-মৌসুম দলে যোগ দেওয়ার কথা আছে হার্দিকের। তার আগে চূড়ান্ত ফিটনেস মূল্যায়নের জন্য মার্চের শুরুতে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এই অলরাউন্ডার।

 

 

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit