বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

প্রিমিয়ার শোতে প্রশংসিত অপূর্বর ‘ইউএনও স্যার’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮ Time View

বিনোদন ডেস্ক : ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’ সেই দেশপ্রেমের গল্প নিয়ে পর্দায় হাজির ছোটপর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। আজ ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পেয়েছে অরিজিনাল ফিল্ম ‘ইউএনও স্যার’। যেখানে একটি উপজেলার ইউএনও চরিত্রে দেখা যাবে অপূর্বকে। ব্যক্তিগত ও পেশাগত দায়বদ্ধতার বেড়াজালে দেশের প্রতি ভালোবাসার চ্যালেঞ্জ নিয়ে একজন সরকারি পদস্থ কর্মকর্তা কী করতে পারেন, তাই দেখা যাবে ফিল্মটিতে।

আহসান হাবিবের গল্প ও মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে ফিল্মটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। তিনি বলেন, ‘আমার জানা মতে প্রশাসনিক ক্যাডার সার্ভিস চরিত্র নিয়ে বাংলাদেশে এটাই প্রথম কাজ। একটা ভিন্ন আঙ্গিকের গল্প সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দীপ্ত প্লে কর্তৃপক্ষ, শিল্পী কলাকুশলীসহ সবার আন্তরিক প্রচেষ্টা ছিলো কাজটা ভালো করার। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি কাজটা দর্শকদের ভালো লাগবে।’

   
জিয়াউল ফারুক অপূর্ব


পেশাগত দায়িত্ব পালনের চ্যালেঞ্জের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ইউএনও স্যার’। অপূর্ব ছাড়াও ফিল্মে আরো অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী, ইন্তেখাব দিনার, জয়রাজ, নরেশ ভুইয়া সহ আরো অনেকে। ভিশন নিবেদিত ফিল্মটি প্রযোজনা করেছে কাজী মিডিয়া লিমিটেড।

‘ইউএনও স্যার’ ফিল্মের প্রিমিয়ার শোতে অতিথিরা


প্রদর্শনী শেষে অপূর্ব হয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি। নানা প্রশ্নে খুলে দেন কথার দুয়ার। এই আলাপনে তিনটি ভুল ধারণা ভাঙিয়েছেন অপূর্ব। যেগুলো তাকে এবং ইন্ডাস্ট্রি ঘিরে প্রচলিত।

প্রথমটি এরকম, নাটকের শিল্পীরা সিনেমায় ভালো করতে পারেন না। এ বিষয়ে অপূর্বর জবাব, “নাটকের অভিনেতা-অভিনেত্রীরা সিনেমায় ভালো করেন না বা সিনেমায় গ্রহণযোগ্যতা পান না; কীভাবে যেন এরকম একটা ধারণা আছে। আমি জানি না, কীভাবে এই জরিপ করা হয়েছে। এই ধারণার জন্য আমরা অনেকভাবে পিছিয়ে যাই। অনেক প্রযোজক বলে ফেলেন, ‘ও তো পারবে না!’ তবে ইদানিং একটা জোয়ার এসেছে। সবাই ভিন্ন ভিন্ন গল্প-চরিত্রে কাজ করছে সিনেমায় এবং সেগুলো ভালোও হচ্ছে।”

দ্বিতীয় ধারণাটিও অভিনয় সংক্রান্ত। তা হলো, মডেলরা অভিনয়ে পারেন না। বিপরীতে অপূর্ব বললেন, ‘নিশো মডেলিং করতো, মেহজাবীন মডেলিং করতো; এরকম আরও অনেকেই আছে, যারা মডেলিং থেকে এসেছে। তো এটাও একটা ভুল ধারণা যে, মডেলরা অভিনয় করতে পারে না। চেষ্টা করলে সবই সম্ভব।’

তৃতীয় ভুল ধারণাটি অপূর্বকে ঘিরে। তা হলো, অপূর্ব কেবল একই ধাঁচের গল্পে-চরিত্রে কাজ করেন। প্রসঙ্গটি নিয়ে তিনি বলেছেন, ‘এটাও একটা ভুল ধারণা। যারা আমার পুরনো দর্শক, ইউটিউব আসার আগে আমার নাটক দেখেছে, তারা জানে আমি কত ব্যতিক্রম চরিত্রে কাজ করেছি।’

‘ইউএনও স্যার’ ফিল্মের পোস্টারে অপূর্ব ও তটিনী


‘ইউএনও স্যার’ ফিল্মে অপূর্বর সঙ্গে অভিনয় করেছেন তটিনী। এই তরুণ তারকার সঙ্গে আরও কয়েকটি কাজ করেছেন তিনি। নতুনদের সঙ্গে কাজের প্রসঙ্গে অপূর্ব জানান, মেহজাবীন, তানজিন তিশারাও একসময় নতুন ছিলেন; এমনকি তিনি নিজেও নতুন থেকেই বড় হয়েছেন। চেষ্টার মাধ্যমে নতুন থেকে ভালো জায়গা করে নেওয়া ইতিবাচক বলেই মনে করেন এ অভিনেতা।

 

 

কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit