রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

অস্থায়ী হকার মার্কেট নির্মাণ কাজ পরিদর্শন রমজানের আগেই ‘হকার সমস্যা’র সমাধান হবে ॥ 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আসন্ন পবিত্র রমজানের পূর্বেই সিলেট নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) অস্থায়ী মার্কেটে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় হকারদের জন্য নির্ধারিত স্থান লালদিঘীর পারস্থ অস্থায়ী মার্কেট নির্মাণ কাজ পরিদর্শন কালে তিনি এ তথ্য জানান।

মেয়র বলেন, এর আগে বহুবার হকারদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হলেও কার্যত কোন কাজে এসেনি। আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে এ সমস্যার সমাধানের জন্য প্রতিজ্ঞা করেছিলাম। তারই প্রেক্ষিতে হকারদের নির্ধারিত স্থানে পুনর্বাসন করে নগরবাসীকে যানজট ও ফুটপাত মুক্ত শহর উপহার দিব।

তিনি আরও বলেন- দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে ১০টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ বণ্ঠন করে দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে এবং সিটেবাসীর দুর্ভোগ লাঘব হবে। একটি সুন্দর শহর নির্মাণ করতে সবার আগে নগরবাসীর সহযোগিতার প্রয়োজন। তাদেরকে নিয়েই আমি একটি ‘গ্রিণ, ক্লিন, স্মার্ট সিলেট’ নির্মাণ করবো।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন শাখার কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবাশি^র আলী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, যুক্তরাজ্য কমিউনিটি নেতা ড. মিছবাউর রহমান।-

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit