বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

রাশিয়ার বিরুদ্ধে ‘বড় ধরনের’ নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়র্টার্স । মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। এর বেশি তিনি আর কিছু বলেননি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার বিরোধী নেতা নাভালনি কিভাবে মারা গিয়েছেন সে বিষয়ে মস্কোকে জবাবদিহিতার আওতায় আনতে এবং ইউক্রেনে বর্বর হামলার জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। 
 
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, এই নিষেধাজ্ঞা রাশিয়ার রাজস্বের বিভিন্ন উৎসসহ প্রতিরক্ষা ও  শিল্পকেন্দ্রগুলোর ওপর আরোপ করা হবে।
 
যুক্তরাষ্ট্রের এক জৈষ্ঠ্য কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধের দুই বছরকে কেন্দ্র করে ঘোষণার জন্য আগেই একটি নিষেধাজ্ঞা প্যাকেজ পরিকল্পনা করা হয়েছে। যা আবার পর্যালোচনা করে দেখছে ওয়াশিংটন। এর সঙ্গে নাভালনির মৃত্যুর ঘটনায় নতুন নিষেধাজ্ঞা যোগ হবে। 
 
রাশিয়া দাবি করেছে, গত সপ্তাহে পুতিনের সবচেয়ে বড় সমালোচনাকারী নাভালনির আকস্মিক মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এছাড়া আগামী দুসপ্তাহে তার মরদেহ হস্তান্তর করবে না বলেও জানিয়েছে দেশটি। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit