মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর লেখা বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে হয়লুনের ইতিহাস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : কিছু দিন আগেও গাসমুস হয়লুন নামটি ছিল উপহাসের উপকরণ। গত জুলাইয়ে তাকে কিনতে ম্যানইউর খরচ হয়েছিল ৭২ মিলিয়ন পাউন্ড। কিন্তু ক্লাবের আকাশচুম্বি প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারছিলেন না ডেনমার্কের এই তরুণ ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম ১৪ ম্যাচে কোনো গোল না পাওয়ায় তুমুল ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হচ্ছিল তাকে। বিশেষ করে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির সমর্থকদের কাছে তার পরিচয় হয়ে গিয়েছিল ‘গরিবের হলান্ড’!

গত মৌসুমে ম্যানসিটিতে যোগ দিয়ে গোলের পর গোল করে রেকর্ড বইয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন একই বয়সি আর্লিং হলান্ড। অথচ, হয়লুন হয়রান ছিলেন প্রথম গোলের খোঁজে। সেই আঁধার কাটিয়ে এখন আপন আলোয় উদ্ভাসিত হয়লুন। গরিবের হলান্ডে পয়েন্ট টেবিলে ক্রমেই ধনী হচ্ছে ম্যানইউ।

রোববার লুটন টাউনের বিপক্ষে ম্যানইউর ২-১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেছেন হয়লুন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে টানা ছয় গোল পেলেন তিনি। ২১ বছর ১৪ দিন বয়সে এই রেকর্ড গড়লেন হয়লুন। তিনি ভেঙেছেন নিউক্যাসলের জো উইলককের রেকর্ড (২১ বছর ২৭২ দিন)।

লুটনের মাঠে ৩৭ সেকেন্ডে করা হয়লুনের প্রথম গোলটা লিগের অ্যাওয়ে ম্যাচে ম্যানইউর ইতিহাসের দ্রুততম গোল। সাত মিনিটে আবারও হয়লুনের গোল। পরে একটি গোল ফিরিয়ে দিলেও ম্যানইউর টানা চতুর্থ জয় আটকাতে পারেনি লুটন।

এবারের লিগে এই প্রথম টানা চার ম্যাচ জিতল রেডডেভিলরা। ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের ছয়ে ম্যানইউ। শীর্ষ চার থেকে মাত্র পাঁচ পয়েন্ট দূরে তারা।

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit