বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : টেকনাফ থেকে তেতুলিয়া, কুতুবদিয়ার চরাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে বলে সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার (১২ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ঘর আমরা ২০২১ সালের মধ্যে আলোকিত করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া, কুতুবদিয়ার চরাঞ্চল থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। সোলারে হোক বা গ্রিড কানেক্টিভিটিতে হোক সব জায়গায় আমরা পৌঁছে গেছি। বিদ্যুতের সঙ্গে আরেকটি বড় উদাহরণ দিতে চাই। বাংলাদেশ বিশ্বে বিশেষ করে সোলার হোম সিস্টেমে চ্যাম্পিয়ন। প্রায় ৫০-৫২ লাখ ঘরে আমাদের সোলার বাতি কাজ করছে।

তিনি আরো বলেন, গ্যাসের অনুসন্ধান বাড়ানোর জন্য আমরা ইতোমধ্যে ৪৬টি কূপ খননের পরিকল্পনা নিয়েছি। পাঁচটি গ্যাসফিল্ড বিশেষ করে ভোলায়, শাহাজাদপুর, ইলিশায় নতুনভাবে আবিষ্কৃত হয়েছে। সেখানকার গ্যাস কীভাবে আমরা বরিশাল পর্যন্ত নিয়ে পটুয়াখালীসহ যশোরে সংযোগ দেবো এবং যশোরের সঙ্গে কীভাবে আমরা রংপুরের গ্যাস পাইপলাইনের সাথে সংযোগ করবো তারও ব্যবস্থা আমরা নিয়েছি।

নসরুল হামিদ বিপু বলেন, ঢাকার থেকে গোপালগঞ্জ হয়ে শরীয়তপুর, মাদারীপুর অংশে গ্যাস লাইন নিয়ে বরিশালের সাথে সংযোগ করবো। অর্থাৎ মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বৃহত্তর ফরিদপুরে যেসব শিল্প এলাকা আছে, সেখানে যেন আমরা গ্যাসের সংযোগ দিতে পারি, তারও আমরা ব্যবস্থা করছি। নতুন করে প্রায় ৪২ ইঞ্চি দুটি পাইপ লাইন চিটাগাং থেকে তৈরি হচ্ছে, যাতে ঢাকায় যে গ্যাসের অভাব দেখা গেছে, সেটি আমরা সম্পন্ন করতে পারি।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit