বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ঢাকায় রাস্তা প্রয়োজন ২৫ শতাংশ, আছে ৯ শতাংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : একটি শহরে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখার জন্য অন্তত ২৫ শতাংশ রাস্তা প্রয়োজন হয়, আর ঢাকায় রাস্তা আছে ৯ শতাংশ- এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

সম্পূরক প্রশ্নে এমপি শফিকুল ইসলাম বলেন, বাইরের দেশগুলোতে চমৎকারভাবে গাড়ি চলাচল করে সেখানে ট্রাফিক পুলিশ থাকে না। ঢাকায় সেনানিবাসেও সুন্দরভাবে গাড়ি চলাচল করে। সারা দেশে সিগন্যাল বাতির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থা করতে পদক্ষেপ নেওয়া হবে কি না?

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ঢাকায় দুই কোটি মানুষের বাস।একটা শহর যানবাহন চলাচলের উপযোগী রাখার জন্য, ট্রাফিকব্যবস্থা সুষ্ঠু রাখতে অন্তত ২৫ শতাংশ রাস্তার প্রয়োজন হয়। সেখানে ঢাকায় আছে ৯ শতাংশ। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে সেটি সাড়ে ৯ শতাংশ হতে পারে।

সিগন্যাল বাতির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে মন্ত্রী ঢাকায় রাস্তার সংকটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, একবার পরীক্ষামূলকভাবে সিগন্যাল বাতির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনা করা হয়েছিল। তখন মহাজটের দৃশ্য দেখা গেছে। সেজন্য সরে এসে আরেকটি পরিকল্পনা নেওয়া হয়েছে।ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রকে যুক্ত করে কিভাবে এই ব্যবস্থাপনা করা যায়- তা নিয়ে কাজ হচ্ছে।শিগগিরই হয়ত কিছু কিছু জায়গায় এটি শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit