বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে চালু হলো ‘প্রবাসী সহায়তা ডেস্ক’

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও হয়রানির সমাধানে খাগড়াছড়ি জেলা পুলিশে উদ্যোগে উদ্বোধন করা হয়েছে  ‘প্রবাসী সহায়তা ডেস্ক’। খাগড়াছড়িতে প্রবাসীদের সব ধরনের পুলিশি সহায়তা দেবে এই ডেস্ক।রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে  খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার)।
‘প্রবাসী সহায়তা ডেস্ক’-এর মাধ্যমে প্রবাসীরা ২৪ ঘণ্টা তাদের পারিবারিক সমস্যা, নিরাপত্তা বিষয়ক, পুলিশ ক্লিয়ারেন্স, আইনগত সহায়তাসহ বিভিন্ন সমস্যা ও হয়রানির বিষয়ে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রবাসে বসেই বাংলাদেশিরা সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ নানা অনলাইনের নানা প্ল্যাটফর্মের মাধ্যমে ডেস্কের সঙ্গে যোগাযোগ করে সহায়তা পাবেন।

প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম(বার) বলেন, ‘যখনই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির কথা আসে, তখন সবাই একবাক্যে রেমিটেন্সের কথা স্বীকার করে। দেশের অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস হিসেবে কাজ করে প্রবাসী আয় বা রেমিট্যান্স। তাই রেমিটেন্সযোদ্ধা প্রবাসীরা জাতির অহংকার ও সম্পদ।’প্রবাসীদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে রেমিটেন্সযোদ্ধারা অবহেলার শিকার হবেন, প্রবাসে বসে পরিবারের নিরাপত্তাহীনতা বা অর্জিত জমি-সম্পত্তি আত্মসাতের অপচেষ্টার খবরে উদ্বিগ্ন থাকবেন, দেশে এসে হয়রানির শিকার হবেন, আইনগত বিষয়ে দুয়ারে দুয়ারে ঘুরবেন-তা কোনভাবেই কাম্য হতে পারে না। তাদের সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেই বোধ থেকেই সহায়তা ডেস্কের মাধ্যমে প্রবাসীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit