বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

গেরুয়া শিবিরের হয়ে মাঠে নামবেন? জবাবে যা বললেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : কঙ্গনা রানাউত, বলিউড হিসেবে কুইন খ্যাত তিনি। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক স্পষ্টভাষী এই অভিনেত্রী। আর এ কারণে রিল থেকে রিয়েল লাইফে বেশি আলোচিত তিনি।

বিভিন্ন সময় প্রকাশ্যে বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন কঙ্গনা। ভারতের বিভিন্ন জাতীয় ইস্যু নিয়েও মন্তব্য করে সব সময়ই আলোচনায় থাকেন তিনি।

কয়েক বছর ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে- রাজনীতিতে যোগ দেবেন কঙ্গনা। কিন্তু গেরুয়া শিবিরের স্বঘোষিত সমর্থক হয়েও এখনও পর্যন্ত রাজনীতির ময়দানে তাকে সক্রিয়ভাবে দেখা যায়নি। সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ দেখা যায়।

এদিকে গত বছরের নভেম্বরে অযোধ্যায় গিয়ে কঙ্গনা জানিয়েছিলেন ‘কৃষ্ণের আশীর্বাদ থাকলে লোকসভায় লড়ব’।

সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অব হায়দরাবাদ’ সিনেমার ট্রেলার লঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। এ সময় রাজনীতি নিয়ে সরাসরি কিছু না বললেও বার্তা দিয়ে রেখেছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, “আমি ইমার্জেন্সি নামে একটা সিনেমা করেছি মাত্র। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।”

২০২০ সালে বিএমসি’র সঙ্গে আইনি জটিলতার পরই মোদী সরকারের পক্ষ থেকে ওয়াই-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন কঙ্গনা। একাধিকবার জনসমক্ষে বিজেপির হয়ে বড় গলায় কথা বলতে দেখা গেছে তাকে। সম্প্রতি নরেন্দ্র মোদীকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন তিনি। রামমন্দির উদ্বোধনের সময়ও সেখানে উপস্থিত ছিলেন কঙ্গনা।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪//বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit