বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

নির্বাচনের ফল জানাতে কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করবে পিটিআই নেতৃত্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার জন্য কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করবে পিটিআই নেতৃত্ব।

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক সহযোগী জিও নিউজকে এই বৈঠকের কথা জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শনিবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। জাতীয় নির্বাচনে তার দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক কেড়ে নেওয়া হয় এবং তাদের সব প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই প্রার্থীরা এখন পর্যন্ত ঘোষিত ২২৪টি আসনের মধ্যে ৯২টিতে জিতে ভোটে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।

নির্বাচনী অস্থিরতায় নিহত ২
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ইমরান খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সাহেবজাদা সাজ্জাদ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় সংঘর্ষে পিটিআই কর্মীদের তীব্র পাথর নিক্ষেপের কারণে দুই বিক্ষোভকারী পাথরের আঘাতে প্রাণ হারিয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit