বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আমরা হানাহানি চাই না: নওয়াজ শরিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে নেই। এ পর্যন্ত পাওয়া ফলাফলে সবচেয়ে এগিয়ে আছেন ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় অবস্থানে আছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। 

এমন পরিস্থিতিতে জোট গঠন ছাড়া সরকার গঠন অসম্ভব। তাই জোট গঠনে মরিয়া হয়ে উঠেছেন পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ।

নওয়াজ শরিফ বলেছেন, পিএমএল-এন হানাহানি চায় না, কারণ পাকিস্তানের সেই সামর্থ্য নেই। তিনি পাকিস্তানের নাজুক অর্থনৈতিক অবস্থার কথা মনে করিয়ে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানের অন্তত ১০ বছর স্থিতিশীলতা প্রয়োজন।

তিনি বলেন, জোট সরকারের জন্য তার দল পিপিপি, এমকিউএম-পি, জেআইআই-এফের সঙ্গে যোগাযোগ করছে। 

নওয়াজ শরিফ বলেছেন, তিনি তার ছোট ভাই শাহবাজকে জোট সরকার গঠনের জন্য পির আসিফ আলী জারদারি, জমিয়তে উলামায়ে ইসলামের ফজলুর রেহমান এবং এমকিউএম-পির খালিদ মকবুল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

পিএমএল-এন নেতা আরো বলেছেন, পাকিস্তান বর্তমানে যে সমস্যার মধ্যে রয়েছে তা থেকে বের করে আনতে সব রাজনৈতিক দলের একসঙ্গে বসে সরকার গঠন করা দরকার।

পাকিস্তানকে এই সংকট থেকে বের করে আনতে দেশের সব প্রতিষ্ঠান, প্রত্যেকের একসঙ্গে ইতিবাচক ভূমিকা পালন করা উচিত উল্লেখ করে নওয়াজ বলেন, এটা সবার পাকিস্তান, শুধু পিএমএল-এনের নয়। সবার উচিত মিলেমিশে বসে পাকিস্তানকে সমস্যা থেকে বের করে আনা।

এর আগে ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীদেরকে তার দলের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচনে জয়লাভের জন্য স্বতন্ত্র প্রার্থীদের তাদের অভিনন্দনও জানিয়েছেন নওয়াজ শরিফ।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit