মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

হবিগঞ্জে টমটম চালক হত্যায় আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালক আতাউর রহমান (৫৫) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধার করা হয়েছে আতাউরের কাছ থেকে ছিনতাই হওয়া টমটম। 

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ পিবিআই’র পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালিক পিপিএম। তিনি বলেন, টমটম চালক হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে আটকসহ টমটমটি উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলমান রয়েছে। তাই তদন্তের স্বার্থে আটককৃতদের নাম বলা যাচ্ছে না। 

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে আতাউর রহমানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র। মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটি তদন্তে মাঠে নামে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

জানা গেছে, বুধবার রাতে ইজিবাইক (টমটম) নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit