বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

রুবেল আহমেদের মৃত্যুতে কাঁদলেন জয়া আহসান

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ Time View

বিনোদন ডেস্ক : রাজধানীর স্টার সিনেপ্লেক্সে জয়া আহসান ও আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো ছিল বুধবার সন্ধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রুবেল। কিন্তু অনুষ্ঠানে স্থলে যাওয়ার আগেই মৃত্যু হয় তার। 

প্রিমিয়ার শো শুরু হওয়ার আগেই রুবেল আহমেদের মৃত্যুর খবরে প্রেক্ষাগৃহে শোকের ছায়া নেমে আসে। সহশিল্পীর মৃত্যুতে সবাই হতবাক হয়ে পড়েন। কাঁদতে শুরু করেন অনেকে।

প্রিমিয়ার শো দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। রুবেলের মৃত্যুর খবরে জয়া বলেন, এখনো বিশ্বাস হচ্ছে না রুবেল ভাই নেই। আমি বিশ্বাস করতে পারছি না। যতক্ষণ তাকে না দেখব ততক্ষণ বিশ্বাস করব না।

তিনি আরও বলেন, আজ ছিল আনন্দের দিন। আজ পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার শো। সবাই মিলে এটি দেখতে চেয়েছিলাম। রুবেল ভাইও এসেছিলেন, কিন্তু পারলেন না। অসময়ে চলে গেলেন।

জয়া আহসান বলেন, ‘আমি মনে করি আমরা শিল্পীরা কর্মের মধ্যে বেঁচে থাকি। সব মানুষই কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমি বিশ্বাস করি, রুবেল ভাইয়ের মতো মেধাবী অভিনেতা বেঁচে থাকবেন কর্মের মধ্য দিয়ে। তার সঙ্গে একাধিক সিনেমা করেছি। অসম্ভব গুণী শিল্পী তিনি।

স্টার সিনেপ্লেক্সে কথা বলতে বলতে এক পর্যায়ে কেঁদে ফেলেন জয়া আহসান। তিনি বলেন, এভাবে রুবেল ভাই বিদায় নেবেন কখনো কল্পনা করিনি। কেউই বোধহয় ভাবেনি। রুবেল ভাইকে উৎসর্গ করেই আজ সিনেমাটি সবাই দেখব।

উল্লেখ্য, সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এসে মাথা ঘুরে পড়ে যান রুবলে আহমেদ। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit