রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

কৃষিমন্ত্রীর সাথে সিলেট চেম্বার সভাপতির সৌজন্য সাক্ষাৎ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি তাহমিন আহমদ অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০২৪ইং, বুধবার কৃষি মন্ত্রণালয়ে মাননীয় কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ, এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে চেম্বার সভাপতি সিলেটের কৃতিসন্তান হিসেবে কৃষিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য ড. মোঃ আব্দুস শহীদ, এমপি-কে অভিনন্দন জানান। তিনি বলেন, সিলেট থেকে সরাসরি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিমানযোগে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ দাবী জানিয়ে আসছি। গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এ লক্ষ্যে সিলেটে তৎকালীন কৃষিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মন্ত্রীবর্গ সিলেটে যথাশীঘ্র সম্ভব প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণের আশ^াস প্রদান করেন। কিন্তু প্রায় দুই বছর অতিবাহিত হয়ে গেলেও আমরা এর কোন অগ্রগতি দেখতে পাইনি। চেম্বার সভাপতি উল্লেখ করেন, বর্তমানে সিলেটের রপ্তানিকারকগণ ঢাকার শ্যামপুরস্থ প্যাকিং হাউজ থেকে কৃষিপণ্য রপ্তানি করে থাকেন, যা কষ্ঠ ও ব্যয়সাপেক্ষ। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী স্থানে ঢাকার শ্যামপুরের ন্যায় একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মাণ করা গেলে সিলেটের রপ্তানিকারক সিলেট থেকে তাজা শাক-সবজি ও ফলমূল বিদেশে রপ্তানি করতে পারবেন। এতে বিমান লাভবান হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে। কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুস শহীদ সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য চেম্বার সভাপতিকে ধন্যবাদ জানান। তিনি সিলেট থেকে সরাসরি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বিমানযোগে কৃষিপণ্য রপ্তানির লক্ষ্যে সিলেটে একটি প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব নির্মানে যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ^স্থ করেন। এছাড়াও তিনি সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সিলেট তথা সারাদেশের কৃষিখাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক।

 

 

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit