রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

দুলাভাইকে শ্বাসরোধ করে হত্যা মামলায় শ্যালকের ১০ বছর কারাদণ্ড

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : পারিবারিক কলহের জেরে লালমনিরহাটে দুলাভাইকে শ্বাসরোধ করে হত্যা মামলায় হাজতে থাকা শ্যালকের ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস কারাদন্ডের রায় দেয় আদালত। রায়ে অপর আসামী বাবলুর মা মোছাঃ রশিদা বেগমকে খালাস দেওয়া হয়েছে।বুধবার(৭ ফেব্রুয়ারী) দুপুরে লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুল আলিম ওরফে বাবলু। সে লালমনিরহাট সদর উপজেলার কিসামত চোংগাদারা এলাকার মৃত শামসুল হকের ছেলে।আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার রমনীগঞ্জের বাসিন্দা ইউনুছ আলীর ছেলে এরশাদ আলীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় সদর উপজেলার চোংগাদারা এলাকার রশিদা বেগমের মেয়ে সুলতানা বেগমের। বিয়ের চার বছর পর কলহের জেরে স্ত্রী স্বামীর বাড়ি থেকে কাউকে কিছু না বলে বাবার বাড়ী চলে আসে। স্ত্রীকে নিতে স্বামী এরশাদ ২০১৭ সালের ১২ জুলাই শশুরবাড়িতে যায়। সেখানে ওই বছরের ১৬ জুলাই স্বামী স্ত্রীর মাঝে কথা-কাটাকাটি হয়। পরে শাশুড়ী ও শ্যালকের সাথে কথা-কাটাকাটিতে জরায় এরশাদ। সে কলহের জেরে সৃষ্ট ধস্তাধস্তির একপর্যায়ে শ্বাসরোধে হত্যার শিকার হয় এরশাদ। ঘটনাকে ধামাচাপা দিতে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী শাশুড়ী ও শ্যালককে আটক করে গত ২০১৭ সালের ১৭ জুলাই পুলিশ ও এরশাদের পরিবাকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নাম্বার ৪০(০৭)২০১৭। পরে পুলিশ তদন্ত শেষে গত ৩১ মার্চ ২০১৮ সালে শাশুড়ী রশিদা বেগম ও শ্যালক বাবলুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।লালমনিরহাট জেলা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, এরশাদ হত্যা মামলায় ৩০২ ধারায় অভিযোগ গঠন হয়। ন্যায় বিচার পেতে আদালতে ২১ জন সাক্ষিকে উপস্থাপন করা হয়। আদালত এরশাদকে ৩০৪ এর ২য় অংশ অনুয়ায়ী ১০ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ডের রায় দেয় আদালত।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit