শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে হাসপাতাল থেকে তিন দিনের নবজাতক শিশু চুরি

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় অবস্থিত আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে তিন দিনের এক নবজাতক শিশু চুরি হয়ে গেছে। বুধবার দুপুর ১ টা ৪০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।নবজাতক শিশুর পিতা পাশ^বর্তী ভেড়ামারা উপজেলার মহিষাডরা গ্রামের দিপু আলী জানান, গত ৫ ফেব্রুয়ারী দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুনের একটি ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। বুধবার দুপুরে আমার শাশুড়ী রহিমা খাতুন আমার বাচ্চা কোলে নিয়ে হাসপাতালের ভিতরে বসে ছিল। এমন সময় বোরখা পরিহিত অপরিচিত একজন মহিলা বাচ্চা টি কে কোলে নিতে চাই, এমন সময় পানি আনার প্রয়োজন হলে বাচ্চাটি ঐ মহিলার কোলে দিয়ে আমার শশুড়ি পানি আনতে গেলে এসময় বাচ্চা চুরি করে নিয়ে সেই অপরিচিত মহিলা খুব দ্রুত হাসপাতালের বাইরে চলে যায়। এই ঘটনার তদন্ত করে আমার বাচ্চা ফেরত চাই।এ বিষয়ে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে দায়িত্বরত ম্যানেজার আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের ঘটনা এই হাসপাতালে এই প্রথম ঘটেছে। নবজাতক শিশুটি তার নানির নিকট থেকে অপরিচিত এক মহিলা চুরি করে নিয়ে গেছে। তবে তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে কেউ যদি তাদের বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকেনা।এ ঘটনার পর হাসপাতালের সিসি ক্যামেরা সার্চ করে বোরকা পরিহিত অপরিচিত ওই মহিলার ভিডিও ফুটেজ ও ছবি বের করে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত করে শিশু চুরির সাথে জড়িত ওই মহিলাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনা শোনার সাথে সাথেই ঘটনা স্থলে এসে তদন্ত শুরু করেছি, এবং নবজাতক শিশুটিকে উদ্ধারে পুলিশের সকল ইউনিট কাজ করছে।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit