শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত পুলিশ কর্মকর্তা

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ছুটিতে এসে ছোট ভাইয়ের শশুর পক্ষের লোকজনের হামলায় আহত হয়েছেন সাইদুর রহমান (৩৪) নামে এক পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান উপজেলার রিফাইতপুর ইউনিয়নের রিফাইতপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। তিনি ঢাকা জেলা পুলিশের গুলশান থানায় উপসহকারী পুলিশ পরিদর্শক পদে কর্মরত আছেন। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার স্ত্রী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত পুলিশ কর্মকর্তার পরিবার ও থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, হামলাকারীরা ওই পুলিশ কর্মকর্তার ছোট ভাই বিজলীর শ্বশুর পক্ষের আত্মীয়। বিজলী ও তার স্ত্রীর মধ্যে ঝামেলা হলে এ নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ শুরু হয়। এ ঘটনায় হামলাকারীরা প্রথমে ওই পুলিশ কর্মকর্তা ও তার ছোট ভাই বিজলীর পরিবারকে হুমকি ধামকি দিতে থাকে। তারই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে ওই পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান মোটরসাইকেল যোগে নিজ বাড়ী থেকে রিফাইতপুর বাজারে আসার সময় পথের মধ্যে তার গতিরোধ করে আমিরুল ইসলাম, শুকুর আলী, পাপ্পু, আনিস সহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে পুলিশ কর্মকর্তার সাইদুর রহমানের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন আহত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমানের পরিবার সহ স্থানীয় লোকজন।এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক শামীম জানান, আহত পুলিশ কর্মকর্তা সাইদুর রহমানের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit