বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মঙ্গলবার রাতে সরকারি ও ব্যক্তি মালিকানার জমির উপরিভাগ থেকে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এক্সেভেটর মেশিনের ছয়টি ব্যাটারি ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) নির্বাহী ম্যাজিস্ট্রে মেহেদী হাসান খান শাওন উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর ও ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর ও ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামে সরকারি জমি (খাস খতিয়ান) এবং মালিকানাধীন ফসলি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি জানতে পেরে এ অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৩৬