শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর জন্মদিনে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের শুভেচ্ছা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক জনতা ও দৈনিক নবরাজ প্রতিনিধি, সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর জন্মদিন আজ। তার জন্মদিনে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সদস্যবৃদ শুভেচ্ছা জানান। ৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র হাজির মোড়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম মোঃ আমজাদ আলী,মাতার নাম মোছাঃ আমেনা বেগম। পরিবারিক ভাবে তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ফুলবাড়ীতে দাপিয়ে বেড়া এই সংবাদকর্মী বর্তমান ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এর পদে আছেন। তিনি জাতীয় দৈনিক জনতা ও দৈনিক নবরাজ-এ ফুলবাড়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল দৃশ্য পট, মানব চিত্র, সময়ের পথ,পাবলিক বাংলা, উত্তর বঙ্গের সংবাদ,দৈনিক বিজয় সংগ্রাম সহ বেশ কয়েকটি জনপ্রিয় নিউজ পোর্টালে দিনাজপুর জেলা ও ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। ২০১৭ সালে ফুলবাড়ী অনলাইন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক লিমন হায়দারের হাত ধরে সাংবাদিকতা শুরু করেন বর্তমান ফুলবাড়ী উপজেলার খুরধার লেখক সাংবাদিক আল আমিন বিন আমজাদ। সাংবাদিকতার পাশাপাশি সমাজ সেবায় বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন এই সাংবাদিক। তিনি বর্তমান বাংলাদেশের জনপ্রিয় জাতীয় আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এছাড়াও তিনি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান একাডেমীর প্রচার সম্পাদক,ফুলবাড়ী মানব সেবা রক্তদাতা সংগঠনের প্রধান সমন্বয়ক,ফুলবাড়ী ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা,ফাইভ স্টার ক্লাব এর দপ্তর সম্পাদকসহ বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি ২০১৪ সালে বাংলাদেশের সর্ববৃহৎ এরাবিক ইউনিভার্সিটি হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস(মাস্টার্স)সম্পন্ন করেন। এছাড়াও বাংলা সাহিত্যের উপর বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। খুরধার এই কলম যোদ্ধার জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা।

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit