বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

আলোচিত -সমালোচিত কিং মোশতাক কে ঘিরে বইমেলায় দর্শকদের দুষ্টুমি!

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের  মিজান পাবলিশার্সের সামনে কলেজ ছাত্রী তিশাকে বিয়ে করে আলোচনায় আসা কিং মোশতাক কে ঘিরে দর্শকদেরা দুষ্টুমিতে মেতে উঠেছেন। বয়কট ‘সুগার ড্যাডি’ বলে টিজ করেছে কয়েকজন যুবক।আজ ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেল পাঁচটায় মোশতাকের লিখিত ‘তিশার ভালোবাসা  এবং ‘তিশা এন্ড মুশতাক’বইয়ের প্রকাশনা স্টল দেখতে তিনি নাজেহালের শিকার হন।শাহিদ নামে এক যুবক জানান, এটা (তাদের বিয়ে) রুচির দৈন্য দশা!নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি কলেজের ছাত্রী জানান, “এটা অসভ্য সমাজের লক্ষণ ছাড়া আর কিছুই নয়”।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ছাত্র ইউনুস জানান, “খন্দকার মোশতাকের টাকা এবং ক্ষমতা দেখে মেয়েটি হয়তো আত্মসমর্পণ করেছে। এটা বেশিদিন স্থায়ী হবে না। মেয়েটি তার ভুল বুঝতে পারবে একদিন”।তবে মিজান পাবলিশার্সের এক বিক্রয় কর্মী জানান, “সবাই বইটি হাতে নিয়ে দেখলেও কিনছে কম”।

 

 

কিউএনবি/অনিমা/০৭ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit