বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
২ বছর নিষিদ্ধ হতে পারেন ইমাম, কঠোর জেরার মুখে রিজওয়ানও আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা

পিসিবির চেয়ারে বসেই অধিনায়ক বাবরকে ফেরাচ্ছেন নাকভি

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

স্পোর্টস ডেস্ক : বাবর আজমের নেতৃত্বে সবশেষ ভারত বিশ্বকাপে সাফল্য পায়নি পাকিস্তান। আইসিসি ওয়ানডে সুপার লিগের এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে পা রাখলেও সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি দলটি। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপের পর পাকিস্তানের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। তার জায়গায় টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি ও টেস্টে শান মাসুদকে দায়িত্ব দেয় পাকিস্তান। তাদের অধীনে একটি করে সিরিজও খেলেছে দলটি। তবে এরইমধ্যে শোনা যাচ্ছে ফের পাকিস্তানের নেতৃত্বে ফিরতে যাচ্ছেন বাবর আজম।

মূলত, গতকালই আগামী ৩ বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন মাহসীন নাকভি। এরপর থেকেই ফের গুঞ্জন শুরু হয়েছে, খুব শিগগিরই পাকিস্তানের নেতৃত্বে ফেরানো হতে পারে বাবরকে। দেশটির ক্রিকেট বোর্ড সূত্রে বাবরকে নিয়ে এমন সংবাদই জানাচ্ছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। যদিও এ বিষয়ে নতুন বোর্ড চেয়ারম্যান নাকভি কিংবা বাবরের পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

বাবরকে নেতৃত্বে ফেরানোর ব্যাপারে যুক্তি হিসেবে বলা হচ্ছে, নতুন বোর্ড প্রধান নাকভি দায়িত্ব গ্রহণের পর দেশটির ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন আনবেন। যার মধ্যে অন্যতম হতে পারে বাবরকে নেতৃত্বে ফেরানো। তাছাড়া তার জায়গায় টেস্টের দায়িত্ব নেওয়া শান মাসুদের অধীনে অস্ট্রেলিয়ার টেস্ট খেলতে গিয়ে হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তানকে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit