ডেস্ক নিউজ : বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জের ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কামরুল ইসলাম শিক্ষার্থীদের লেখাপড়ায় আত্মপ্রত্যয়ী ও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের এতদিন মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস শেখানো হতো মন্তব্য করে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার তাগিদ দিতে হবে। যে জাতি তাদের জন্মের ইতিহাস জানতে পারে না তাদের চেয়ে আর হতভাগা জাতি হতে পারে না বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম এমপি।
কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫০