বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন: দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখা প্রয়োজন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরের প্রথম দিন বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক শেষে ড. হাছান মাহমুদ একথা বলেন।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতেও ব্যাপক অগ্রগতি হয়েছে। এই উন্নয়ন অগ্রগতির ধারা বজায় রাখতে আঞ্চলিক রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার বিকল্প নেই। সে লক্ষ্যেই আমরা আলোচনা করেছি।

এ দিন সন্ধ্যায় দিল্লির হায়দ্রাবাদ হাউজে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন হাছান মাহমুদ। বৃহস্পতি ও শুক্রবার বিবেকানন্দ ফাউন্ডেশনে বক্তৃতা এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে মন্ত্রীর।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit