শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

দুর্গাপুরে ছিন্নমুল মানুষদের কম্বল দিলেন রিকশাচালক তারা মিয়া

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে এতিম ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশাচালক তারা মিয়া। বুধবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নে প্রায় শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে এ কম্বর বিতরণ করা হয়।বিতরণকালে অন্যদের মধ্যে মাদরাসার শিক্ষক মাওলানা আলী ওসমান, কৃষক ফজলু মিয়া, রিক্সাচালক আবুল কাশেম, বাবুল মিয়া, আব্দুর রাজ্জাক, হোসেন আলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ ১০ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও শীতের সময় এলাকার এতিম ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি।ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। এভাবে সুবিধাবঞ্চিতদের সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit