বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ইসরায়েলকে ১৭.৬ বিলিয়ন ডলারের সহায়তা বিল প্রত্যাখ্যান মার্কিন আইন প্রণেতাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে সহায়তা বিলকে প্রত্যাখ্যান করে ভোট দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। মঙ্গলবারের ওই বিলটিতে ইসরায়েলের জন্য ১৭.৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রস্তাব ছিল।

প্রেসিডেন্ট বাইডেন নিজের ভেটো ক্ষমতা ব্যবহারের হুমকি দিলেও ১৬৭ ডেমোক্রেট আইন প্রণেতা এই বিলের বিপক্ষে ভোট দেন। ১৩ রিপাবলিকান আইন প্রণেতাও বিলটির বিরোধিতা করেন।

বিলের বিপক্ষে দাঁড়ানো মার্কিন আইন প্রণেতারা বিলটিকে ‘নিন্দিত’ বলে আখ্যা দেন। তাদের দাবি, এই স্বতন্ত্র বিল প্রস্তাবিত আরও বড় আকারের নিরাপত্তা বাজেটকে উপেক্ষা করার উপলক্ষ, যেখানে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তার জন্য ২০ বিলিয়ন ডলার তহবিল সরবরাহ করার প্রস্তাব করা হয়েছিল।

এর আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলকে নতুন করে এক হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তার সুপারিশ করে বাইডেন সরকার। সামরিক সহায়তা দেওয়ার এই বিলটি উপস্থাপন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই সামরিক সহায়তা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত অস্ত্র ব্যবস্থা, কামান ও অন্যান্য যুদ্ধাস্ত্র তৈরির কথা ইসরায়েলের। সূত্র: আরব নিউজ

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit