মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

৭ দিন ধরে বান্ধবীকে ধর্ষণ, অতঃপর…

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাত দিন ধরে বান্ধবীকে ধর্ষণ করেছেন এক যুবক। সেই সঙ্গে তার গায়ে গরম ডাল ঢেলে নির্যাতনও করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লিতে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ওই যুবকের নাম পরশ (২৮)। তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা। দিল্লিতে বাবুর্চির কাজ করতেন পরশ। ধর্ষণ, যৌনতা ও নির্যাতনের মামলায় গত ২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। 

মঙ্গলবার স্থানীয় পুলিশ জানায়, ভুক্তভোগী নারী পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের বাসিন্দা। তিনি গত এক মাস ধরে পরশের সঙ্গে দক্ষিণ দিল্লিতে একটি বাসা ভাড়া নিয়ে থাকছিলেন। 

গত ৩০ জানুয়ারি পুলিশের কাছে ভুক্তভোগী নারী ফোন দিয়ে তাকে নির্যাতনের কথা জানান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগীর নারীর শরীরে প্রায় ২০টি আঘাতের চিহ্ন ছিল। সম্প্রতি তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
 
ভুক্তভোগী নারী জানান, ফোনের মাধ্যমে তার সঙ্গে পরশের পরিচয় হয়। গত ৩-৪ মাস ধরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বারবার তাকে ধর্ষণ করা হয়। এমনকি ‘অপ্রকৃতস্থ’ যৌনতাতেও পরশ তাকে বাধ্য করেছিল।

পুলিশ জানিয়েছে, সেই তরুণী দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকার রাজু পার্কে একটি ভাড়া বাড়িতে প্রায় এক মাস ধরে পরশের সঙ্গে থাকছিলেন।

ধর্ষণের শিকার ওই নারী গত জানুয়ারির প্রথম সপ্তাহে গৃহপরিচারিকা হিসেবে কাজের জন্য বেঙ্গালুরু যাচ্ছিলেন। ট্রেন যাত্রায় তিনি দিল্লিতে বিরতি নিয়ে পরশের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। পরে পরশ ভুক্তভোগীকে সেখানে থেকে যাওয়ার প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি হয়ে ভাড়া বাসায় পরশের সঙ্গে থাকা শুরু করেন ভুক্তভোগী নারী। একপর্যায়ে অভিযুক্ত ওই ভুক্তভোগী নারীকে নির্যাতন করতে শুরু করেন এবং প্রায় এক সপ্তাহ ধরে ধর্ষণ করেন। 

পুলিশ আরও জানায়, ঘটনাটি গত ৩০ জানুয়ারি প্রকাশ্যে আসে। সেদিন নেব সরাই থানা একটি পিসিআর কল পায়। সেই ফোনে পুলিশকে জানানো হয় যে একজন তরুণীকে তার স্বামী মারধর করছে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit